ঘুমন্ত মুসলিম
লিখেছেন- আনোয়ার মাষ্টার
০৭-০৪-২০২৫
নির্লজ্জ এই মুসলিমের
আজও নিদ্রা ভাঙ্গেনি?
লক্ষ লাশের সারি দেখেও কি
পাষাণ হৃদয় কাঁপেনি?
সাতান্নটি দেশ নিয়ে আজ
কি করে ওআইসি
ইসরায়েলের ভয়ে কি
নেতারা সবাই পালাইলি?
মহাসচিবের পদ পেয়ে দেখো
হুসেইন ইব্রাহিম তাহা,
মহা প্রলয়েও ঘুম ভাঙ্গেনি তার
ধ্বংস হয়ে গেলো রাফাহ্।
পৃথিবী জুড়ে পারমানবিক অস্ত্র
তেরো হাজার আশি,
ইরানে আর পাকিস্তানে আছে
আরো রাশিরাশি।
পাকিস্তান আজ ষষ্ঠ স্থানে
থেকেও কি আর হবে,
ফিলিস্তিনকে রক্ষা করিতে
তারা কি কখনো যাবে?
তুরস্ক আর সৌদি যদি
একটু ইশারা দিতো,
ফিলিস্তিনে মুসলিম যেত
আবাবিলের মতো।
মুসলিম নেতা হয়েও সৌদি
কাঁদেনি হৃদয় তার,
ইসলাম রক্ষায় বাড়ায়নি হাত
ভয় তার ক্ষমতার।
আর কত লাশ দেখলে ও ভাই
রক্ত গরম হবে?
রাফাহ্ তো শেষ, গাজাও তো এখন
ইহুদীরা দখলে নেবে।
সব নেতারা বসে থাক আজ
তোদের ক্ষমতা নিয়ে,
ও ভাই মুসলিম এক হয়ে চলো
বাঁচাবো তাদের গিয়ে।
মসজিদুল আল আকসা জানি
প্রথম কেবলা মোদের,
ঘুমাসনে আর চলরে এবার
রক্ষা করি তাদের।
হায় মুসলমান আর কতকাল
ঘুমাবে এমন করে,
সবাই চলো যুদ্ধে যাবো
রসদ সঙ্গ করে।

Anwar Master was born on 02/12/1977 in a respectable Muslim family in Shaktala village of Ramganj upazila of Lakshmipur district. He passed his SSC from Nagmud Bazar High School in 1993 and later obtained a bachelor’s degree in commerce from Ramganj Government College. He is currently a citizen of Spain and an established businessman. He writes regularly. His solo poetry collection – I Found You, story collection – Chera Sutor Mala, Jiboner Protichchave having severalt books have been published. He has received several literary awards from various organizations.